Saturday, May 16, 2026

নৃ*শংস! ছত্তিশগড়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে গণধ*র্ষণ, গ্রেফতার নাবালক সহ ৩

Date:

Share post:

স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) ঢুকে নার্সকে (Nurse) গণধর্ষ*ণের অভিযোগ। ছত্তিশগড়ের (Chattisgarh) মহেন্দ্রগড় জেলার একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্বাস্থ্যকেন্দ্রে একাই ডিউটি করছিলেন তরুণী নার্স। একা থাকার কারণেই চারজন স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নার্সের উপর পাশ*বিক অত্যাচার চালায়। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই তরুণীকে দড়ি দিয়ে বেঁধে রাখারও অভিযোগ ওঠে। তবে অভিযুক্ত ৪ জনের মধ্যে একজন নাবালক বলে পুলিশ সূত্রে খবর। ১৭ বছরের ওই কিশোর সহ মোট ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrest) করা হয়েছে। তবে একজন অভিযুক্ত পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

নির্যাতিতার অভিযোগ, শুক্রবার দুপুর ৩টে নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে একাই ডিউটি করছিলেন তিনি। আচমকা চার ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে আসে এবং তাঁর হাত-পা বেঁধে দেয়। তিনি যাতে চিৎকার করতে না পারেন, তার জন্য মুখে কাপড়ও গুঁজে দেয় অভিযুক্তরা। এরপর পালা করে তারা ধ*র্ষণ করে। এমনকী, পুরো ঘটনাটি ভিডিও করে রাখে অভিযুক্তরা। ঘটনার কথা পুলিশকে জানালে তরুণীকে খু*নের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তবে ঘটনার সময়ে স্বাস্থ্যকেন্দ্রে অপর কেউ উপস্থিত ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। গণধর্ষ*ণের পর অভিযুক্তরা স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়ে যায়। এরপরই কোনওরকমে নার্সটি তাঁর পরিবারকে ফোন করে গোটা বিষয়টি জানান। পরে পুলিশেও অভিযোগ জানানো হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযোগ (Complaint) দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতারও (Arrest) করা হয়েছে।

তবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সরকারের চরম উদাসীনতাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, আমাদের নিরাপত্তা (Security) চাই। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে কাজ বয়কটের (Boycott) সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...