Thursday, May 14, 2026

শেষ মুহূর্তে চমক, সিএবি-র ভোটে লড়ছেন না মহারাজ

Date:

Share post:

শেষবেলায় চমক, সিএবি সভাপতি নির্বাচনে (CAB Election) লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন ‘কিং-মেকার’ (Sourav Ganguly decides not to contest in CAB election)।

শাসক গোষ্ঠী যে প্যানেল মনোনয়ন করেছে তাতে সচিব হচ্ছেন নরেশ ওঝা এবং যুগ্ম-সচিব থাকছেন দেবব্রত দাস। কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী। আর সহ-সভাপতি পদে বসছেন অমলেন্দু বিশ্বাস।সিএবি সভাপতি পদে যে লড়বেন না সৌরভ, এই জল্পনা চব্বিশ ঘণ্টা আগেই থেকে ডালপালা মেলতে থাকে যখন মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। শেষমেশ ময়দানের রাজনীতির অঙ্কের জটিল প্যাঁচেই হয়তো নির্বাচনী কূটকচালি থেকে নিজেকে সরিয়ে নিলেন মহারাজ ৷

গতকাল সভাপতি পদে মনোনয়ন জমা না-দিয়ে শেষ পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছিলেন সৌরভ ৷ জানিয়েছিলেন, রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে ৷ দেখা যাক কী হয় ৷ সুতরাং, আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল তাঁর। কিন্তু রবিবারও মহারাজ মনোনয়ন জমা না-দেওয়ায় সিএবি-র নয়া সভাপতি হিসেবে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আসীন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
প্রসঙ্গত, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ কিছুদিন আগে জানিয়েছিলেন, যে তিনি সিএবি সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন। সিএবি-তে প্রত্যাবর্তনের জন্য অনেকে বুঝিয়েও ছিলেন। তাঁর বিরুদ্ধে নানারকম কুৎসা করা হচ্ছে, এর জবাব দিতেই সিএবি-তে কামব্যাক করতে চেয়েছিলেন মহারাজ। কিন্তু শেষ পর্যন্ত সৌরভ নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...