Thursday, May 14, 2026

কালীপুজোতে শ্বশুরবাড়িতে সময় কাটল মহারাজের

Date:

Share post:

স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো কাটল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেখানে প্রদীপ জ্বালাতে দেখা যায় বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে। একেবারে পাঞ্জাবিতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন মহারাজ।

ডোনার বাড়ির কালীপুজোতে সময় কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ দীপাবলির রাতে সেজেছিলেন বাঙালি সাজে। পাঞ্জাবি পরেছিলেন তিনি। মাটির প্রদীপ জ্বালাতে দেখা যায় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। সাদা সালওয়ারে সেজেছিলেন ডোনা। একসঙ্গে প্রদীপ জ্বালালেন সৌরভ-ডোনা।

গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মহারাজ। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর সিএবি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকেও নিজেই সরে দাঁড়িয়েছেন মহারাজ। গত সাত বছর ধরে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে ছিলেন তিনি। প্রথমে সিএবি প্রেসিডেন্ট আর পরবর্তীতে বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

শত ব্যস্ততার মধ্যেও পুজোর দিনগুলোতে পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন মহারাজ। আর এই বছর তো দায়িত্বমুক্ত হওয়ায় চুটিয়ে শ্বশুরবাড়িতে কালীপুজো উপভোগ করলেন তিনি।

আরও পড়ুন:সিডনি পৌঁছাল ভারতীয় দল, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...