Thursday, May 28, 2026

“চলো গ্রামে যাই”, পয়লা নভেম্বর থেকে তৃণমূলের নয়া কর্মসূচি

Date:

Share post:

আগেই ঘোষণা করা হয়েছিল উৎসবের মরশুম শেষ হলেই ফের রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের (TMC) সর্বস্তরের নেতা-কর্মীরা। গোটা রাজ্যে (West Bengal)  বিজয়া সম্মেলনীতে দারুণ সাড়া পেয়েছে ঘাসফুল শিবির। এবার নতুন উদ্যমে ময়দানে নামছে তৃণমূল (TMC) ।

বছর পেরোলেই পঞ্চায়েত ভোট। যা ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট বলেই মনে করা হচ্ছে। লোকসভার আগে সেমিফাইনালও বলা যায় এই ভোটকে। তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়া কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের।

মূলত মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করেছে।পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে “চলো গ্রামে যাই”! আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে গ্রামের মানুষের সুবিধা-অসুবিধা কথা সরাসরি শুনবেন নেত্রীরা। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি জেলায় ও বুথে বুথে হবে তৃণমূলের পঞ্চায়েতি সভা। সেই সভায় উপস্থিত থাকবেন মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই সমস্ত সভার পর বুথ ভিত্তিক রিপোর্ট জমা পড়বে দলীয় নেতৃত্বের কাছে।

 

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...