Sunday, February 1, 2026

ভারতীয় নোটে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের ছবি, মোদিকে কৌশলি চিঠি কেজরিওয়ালের

Date:

Share post:

ভারতীয় নোটে (Indian Notes) এবার লক্ষ্মী (Lord Laxmi) ও গণেশ (Lord Ganesh) ঠাকুরের মুখ ছাপানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime inister Narendra Modi) কাছে এবার এমনই আর্জি জানালেন আম আদমি পার্টি সুপ্রিমো (AAP Supremo) তথা দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister of Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর দাবি, নতুন করে যে নোট ছাপানো হবে, সেখানে টাকার একপিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি (Mahata Gandhi)। আর অন্য পিঠে দেওয়া হোক লক্ষ্মী-গণেশের মুখ। ডলারের (Dollar) তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। কেজরিওয়াল মনে করেন, টাকায় দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে।

এ প্রসঙ্গে আজ, বুধবার কেজরিওয়াল বলেন, “আমরা দেশের উন্নতির জন্য অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” বিষয়টি নিয়ে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণও টানেন। কেজরিওয়ালের কথায়, “ইন্দোনেশিয়ার (Indonesia) মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে তাদের নোটের উপর গণেশের মুখ ফুটে ওঠে। তাহলে ভারতে কেন তা হবে না?”

তবে কেজরিওয়ালের এমন দাবির পর রাজনৈতিক মহল কিন্তু বিষয়টি সোজা-সরল ভাবে দেখছে না। তারা মনে করছে, বিজেপির অস্ত্র দিয়েই বিজেপিকে চাপে ফেলার কৌশল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি। সেখানে ভারতের মতো একটি দেশে সেক্যুলার রাজনীতিবিদ বলে পরিচিত কেজরিওয়াল হঠাৎ কেন নোটে হিন্দু দেবদেবীর ছবি ছাপানোর আর্জি জানাবেন! তাঁর এমন মন্তব্যের পিছনে রাজনৈতিক কৌশল নিশ্চয় রয়েছে। হিন্দুত্ব তাস খেলেই বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছেন কেজরিওয়াল।

spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...