Thursday, May 14, 2026

সোমালিয়ায় বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

Date:

Share post:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শতাধিক।

শনিবার সোমালিয়ার রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পর পর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রপতি আজ রবিবার এক বিবৃতিতে এই ঘটনার কথা জানিয়েছেন।

মোগাদিসুর ব্যস্ততম এলাকায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই প্রথম বিস্ফোরণটি হয়েছে। এরপরই অ্যাম্বুলেন্স করে আহত ও নিহত ব্যক্তিদের সরানোর সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণ এলাকা পরিদর্শন শেষে রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদ বলেন, ‘আমাদের মানুষ গণহত্যার শিকার হয়েছেন।’ তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রেসিডেন্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন।

এর আগে ২০১৭ সালে সোমালিয়ার সবচেয়ে বড় হামলাটি এই একই স্থানে হয়েছিল। এই বোমা হামলায় ৫০০ জনেরও প্রাণহানি হয়। একটি ব্যস্ত হোটেলের বাইরে একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটেছিল।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...