Wednesday, June 24, 2026

গুজরাটের সেতু বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) গুজরাট (Gujrat) সফরের মধ্যেই মোরবি (Morbi) নদীতে কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার সন্ধেয় সেই সময় ব্রিজের উপর ৪০০-এরও মানুষ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও এই ঘটনায় প্রায় ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও নিখোঁজ বহু। চলছে উদ্ধারকাজ।

গুজরাটের সেতু দুর্ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নরেন্দ্র মোদির গুজরাট সফরকে কেন্দ্র করেই ওই কেবল ব্রিজ মেরামতির কাজ হয়। কিন্তু তড়িঘড়ি ব্রিজ মেরামতির কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর গুডবুকে নাম তুলতে কেন সবকিছু পরীক্ষা না করেই মোরাবি নদীর উপর তৈরি ওই কেবল ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল তা নিয়ে সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।

আরও পড়ুন- সঙ্গে থাকুন, কখনও খারাপ দিন আসবে না: পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...