Sunday, June 28, 2026

কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

উৎসবের মরসুম প্রায় শেষ। আগেই তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছিলেন পুজো মিটলেই জোরকদমে চালু হবে রাজনৈতিক কর্মকাণ্ড। সেই মতো কাজ শুরু করেছে রাজ্যের শাসকদল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ডিসেম্বর থেকেই কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা অভিষেকের। সোমবার রাতেই অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে পূর্ব মেদিনীপুরের জেলার তৃণমূল নেতৃত্বকে ফোন করে জানানো হয়েছে।

৩ ডিসেম্বর কাঁথিতে (Kanthi) জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক করারও কথা রয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে রূপরেখা অভিষেক বাতলে দেবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ডিসেম্বরের ধুঁয়ো বেশ কিছুদিন ধরেই তুলছে বিজেপি (BJP)। তার মূল হোতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shudhendu Adhikari)। বিশেষজ্ঞ মহলের মতে, অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথিতে গিয়েই সেই অপপ্রচারের জবাব দিতে চান অভিষেক।

আমেরিকা থেকে চোখের জটিল অপারেশন সেরে কলকাতায় ফিরে নিজের লোকসভা কেন্দ্রে প্রথম বিজয়া সম্মেলনী করবেন অভিষেক। ৪ নভেম্বর ডায়মন্ড হারবারে সেই কর্মসূচি হবে। তারপরেই বড় কর্মসূচি কাঁথির জনসভা। জেলার এক বিধায়ক জানান, কর্মসূচির স্থান এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে অভিষেক যে আসবেন তা তাঁদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। গত পুর ভোটে কাঁথিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল বিজেপি। ফলে শুভেন্দুর জায়গাতেই বিজেপি-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেকের সভায় বিপুল জনসমাগমের আশা তৃণমূল নেতৃত্বের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...