Sunday, May 17, 2026

নজরে নির্বাচন! এক কোটি টাকার ১০ হাজার ইলেক্টোরাল বন্ড ছাপালো কেন্দ্র

Date:

Share post:

গুজরাট, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনের(Election) আগেই এক কোটি টাকার দশ হাজার নির্বাচনী বন্ড ছাপানো মোদি সরকার(Modi govt)। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সমস্ত নির্বাচনী বন্ড বিক্রি হয়ে গিয়েছে ১ থেকে ১০ অক্টোবরের মধ্যে। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এই তথ্য প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)।

গত ২৯ অক্টোবর এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে মোট ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মূল্যের (১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকার) নির্বাচনী বন্ড আছে। এসবিআই আরও জানিয়েছে, চলতি বছর সরকার আবার নতুন করে ১ কোটি টাকা মূল্যের ১০,০০০টি নতুন করে নির্বাচনী বন্ড ছাপিয়েছে। যেখানে, গত জুলাই মাসের পরে সরকারের ঘরে ১ কোটি টাকার ৫,০৬৮টি নির্বাচনী বন্ড অবিক্রীত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মোদি সরকারই নির্বাচনী বন্ড চালু করেছিল। স্টেট ব্যাঙ্কের থেকে এই বন্ড কিনে যে কেউ তার মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারেন। কিন্তু এর ফলে কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলে চাঁদা দিচ্ছে, তা জানার উপায় থাকে না। বিনিময়ে তারা সুবিধা আদায় করছে কি না, তা-ও বোঝার উপার নেই। এই বন্ড নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এর ফলে রাজনৈতিক দলগুলির চাঁদায় অস্বচ্ছতারও অভিযোগ উঠেছে। চালু হওয়ার পর থেকে ২৪,৬৫০টি ১ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে এসবিআইয়ের মাধ্যমে ১০,১০৮টি বিক্রি হয়েছে। তবে, এই পরিসংখ্যানে নতুন ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ডের তথ্য সংযোজিত হয়নি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...