Sunday, May 17, 2026

Weather Update: নভেম্বরে মিলবে না শীতের দেখা, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

Date:

Share post:

নভেম্বরেই কি ফের ঘূর্ণিঝড় (Cyclone)? উৎসবের শেষে প্রকৃতির পরিবর্তন নিয়ে চিন্তায় আবহাওয়াবিদরা। এমনিতে নভেম্বরে কোনও বছরই শীত আসে না দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতা বা দক্ষিণবঙ্গে শীতের যাত্রা শুরু হতে হতে মাঝ ডিসেম্বর লেগে যায়।তবে নভেম্বরে শীতের ঝলক পাওয়া যায় বটে। তবে এবার সেইসবের টিকি মিলছে না। গত দুদিনে সকাল থেকে গরমের দাপট বেড়েছে। সিত্রাং (Sitrang) আসার সময় যে শীতের আবহ তৈরি হয়েছিল কালীপুজোর (Kalipuja)পর তা নিমেষে উধাও হয়েছে । শুধু বাংলাই নয়, নভেম্বরে জমিয়ে ঠান্ডার আশা নেই গোটা দেশেই বলছেন হাওয়া অফিসের (IMD) কর্তারা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজস্থান ছাড়া বাকি সব রাজ্যেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। পাশাপাশি আবার বঙ্গোপসাগরে (Bay of Bengal)তৈরি ঘূর্ণিঝড়। এই মুহূর্তের অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূল। আইএমডি বলছে, তামিলনাড়ু এবং কেরালা জুড়ে সাইক্লোনিক মুভমেন্ট  (Cyclonic Movement) যার জেরে দক্ষিণ-পূর্ব আরব সাগর পর্যন্ত একটি লাইন প্রসারিত হচ্ছে বলে প্রাথমিক ভাবে একটা আন্দাজ মিলছে।

মমতা সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, নারী ক্ষমতায়নে এবার পৃথক বাজেট রাজ্যে!

ফের ঘূর্ণিঝড়? হাওয়া অফিস বলছে সেইরকম আশঙ্কা তৈরি হচ্ছে বটে। যদিও তার জন্য এখনই শীত আসার কোনওরকম সম্ভাবনা নেই। ২৯ অক্টোবর আলিপুরের তাপমাত্রা নামে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। অক্টোবরেই ২০ ডিগ্রির নীচে পারদ, গত দশ বছরে এরকম দেখেনি মহানগর। কিন্তু তার পর আর তাপমাত্রা কমেনি। উল্টে বেড়েছে। নভেম্বরের পয়লা দিনে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হাওয়া অত্যন্ত কম গতিতে প্রবেশ করছে। ফলে মধ্য ভারতের উপর উচ্চচাপ বলয় তৈরি হয়েছে তার বড় প্রভাব নেই । ঠান্ডা হাওয়ার জন্য বাংলাকে তাকিয়ে থাকতে হয় উত্তর, উত্তর-পশ্চিম ভারতের দিকেই। ফলে উত্তরে বাতাস সেভাবে না এলে শীত আসার আনন্দ মিলছে না সহজে। এদিকে দেশের রাজধানী দিল্লিতে (Delhi)ক্রমবর্ধমান দূষণের কারণে একদিকে যেখানে বাতাস বিষাক্ত হয়ে উঠছে, অন্যদিকে দীপাবলি-ছট উৎসব শেষ হওয়ার পরেও বিহার থেকে উত্তরপ্রদেশে শীতের পরিমাণ খুব একটা বাড়েনি। উত্তর ভারতে বর্ষা একটু থমকে গেলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলছে । তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দফতর দক্ষিণ ভারতের অনেক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যেখানে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাতের লক্ষণ রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, নভেম্বরে রাতের তাপমাত্রা অর্থাত্‍ সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। একই আভাস দিনের তাপমাত্রা অর্থাত্‍ সর্বোচ্চ তাপমাত্রা নিয়েও। শীতের মরসুমে রাতের তাপমাত্রা কতটা নামল, সেটাই আসল। সেখানেও পারদপতনে কাঁটা!

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...