Thursday, May 14, 2026

সিবিআই-এর স্ক্যানারে এবার অনুব্রতর লটারিতে জেতা এক কোটি টাকা

Date:

Share post:

কয়েক মাস আগে লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। যদিও নিজের লটারি জেতার বিষয় নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তিনি। তবে অনুব্রত এই লটারি জয় নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। জানা গিয়েছে, যে দোকান থেকে এই লটারি টিকিট কাটা হয়েছিল সেই লটারি এজেন্টকে নিজাম প্যালেসের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

সিবিআই-এর তরফে অনুমান করা হচ্ছে এই লটারির মাধ্যমে নিজের কালো টাকা সাদা করেছেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল নেতার স্ত্রীর লটারি জয়ের ঘটনায় বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছিল, লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করার একটি চক্র চলছে। তার মাধ্যমে তৃণমূল নেতাদের কালো টাকা সাদা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগ শোনার পর এবার সক্রিয় হতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অনুব্রত লটারি জয় নিয়ে এবার তদন্তে নামল সিবিআই।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...