Friday, May 15, 2026

নিজ কেন্দ্রে বিজয়া সম্মিলনীতে এসে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন অভিষেক, খোঁজ নিলেন ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির

Date:

Share post:

উৎসব পর্ব শেষ হওয়ার পর শুক্রবার নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের(diamond harbour) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শুক্রবার ডায়মন্ড হারবারের আমতায়(Amta) উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এলাকার সাংসদ।

চোখের জটিল অস্ত্রোপচারের সেরে কালীপুজোর (Kali Pujo) দিন সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। পুজোর পরে এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে ঘিরে ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। শুক্রবার বিকেলে আমতায় উপস্থিত হয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অভিষেকের চোখে অবশ্য এদিন ছিল সাধারণ ফ্রেমের চশমা। স্থানীয় মানুষদের সঙ্গে মিশে গিয়ে তাদের ভালো-মন্দের খোঁজ নেন এলাকার সাংসদ। পাশাপাশি স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে কথা বলে খোঁজ নেন এলাকায় ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি কেমন চলছে সে বিষয়ে। দীর্ঘক্ষণ স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলে এই কর্মসূচি নিয়ে। নেতৃত্বকে পরামর্শ দেন এলাকাবাসীর কোনওরকম কোনও সমস্যা হলে তাদের যথাসম্ভব সাহায্যের।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ চালিয়ে নিয়ে যাওয়া হবে। স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনী করেছেন। সেই সময় অবশ্য চোখের অপারেশনের জন্য বিজয়া সম্মিলনী তিনি করতে পারেননি। তাই চোখেরর চিকিৎসা করানোর পর শুক্রবার নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনীতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...