Saturday, May 16, 2026

Entertainment: অপরাজিতা আঢ্যর গাড়িতে ইঁটবৃষ্টি, মাঝরাতে বিপদের মুখে অভিনেত্রী

Date:

Share post:

শুটিং ফ্লোরে হঠাৎ বিপত্তি, আচমকাই ইঁটবৃষ্টি টালিগঞ্জের স্টুডিওতে (Tollygung Studio)। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! শুটিং শেষে সাজঘরে (Make up room) যেতেই আচমকা এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। ক্ষতিগ্রস্ত অভিনেত্রীর গাড়ি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সারাদিনের কাজের পর রাত্রের দিকে প্যাক আপ হয়। প্রায় রাত ১২টা নাগাদ দাদার ফোন পেয়ে কথা বলার জন্য মেকআপ রুমে যান অপা। আর ঠিক সেই সময়েই নাকি আচমকা এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। অপরাজিতার গাড়ি সামনেই ছিল। ইঁট লেগে কাচ ভেঙেছে গাড়ির,  কিছুটা অংশ দুমড়ে গেছে বলেও জানা যাচ্ছে। “গাড়িতে আমি থাকলে ইঁটটা আমার মুখে এসে লাগত”, বলছেন আতঙ্কিত অভিনেত্রী।

রাত গড়ালেও শ্যুটিংয়ের কারণে জমজমাট থাকে স্টুডিওপাড়া। সেখানে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে এসে ইট ছোঁড়া কী করে সম্ভব? মানসিক বিকারগ্রস্ত কেউ এমন কাজ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে গাড়ির ক্ষতি হওয়ায় বেশ মন খারাপ টলিপাড়ার সুপারস্টার ‘লক্ষ্মীকাকিমা’র।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...