Saturday, May 16, 2026

ডবল ইঞ্জিনের ত্রিপুরায় বেআব্রু স্বাস্থ্য পরিষেবা, রোগীর ইসিজি করাচ্ছেন সুইপার

Date:

Share post:

ভোট মরসুমে গলা ফুলিয়ে উন্নয়নের ঢাক পেটান মোদি-শাহরা। চেনা অংকে ডবল ইঞ্জিনের(Double Engine) ত্রিপুরা(Tripura) রাজ্যেও উন্নয়নের ঢাক পেটানো শুরু হয়ে গিয়েছে বিজেপির তরফে। আগামী বছর এই রাজ্যে নির্বাচন। তার আগে প্রতিঘরে সুশাসন’ অভিযান চালাচ্ছেন মানিক সাহারা(Manik Saha)। পোস্টার বিজ্ঞাপনের কোন খামতি নেই। এখানে পরিস্থিতির মাঝেই বেয়াব্রু হয়ে গেল ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার লজ্জার ছবি। দেখা যাচ্ছে, সরকারি হাসপাতালে রোগীর ইসিজি করাচ্ছেন সুইপার।

জানা গিয়েছে, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে গোমতী জেলার সদর উদয়পুরে। বুকে অস্বাভাবিক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। তাঁর ইসিজি করার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু টেকনিশিয়ানের বদলে এক সুইপার হৃদযন্ত্রের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন চিকিৎসক। তাঁর রাজ্যে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছিনিমিনি খেলার ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়েছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনা নিয়ে রোগীর পরিজনরা তাদের ক্ষোভ ব্যক্ত করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...