Wednesday, February 25, 2026

মানিকতলার কারখানায় বিধ্বংসী আগুন, কালোধোঁয়ায় ঢাকল আকাশ

Date:

Share post:

মানিকতলায় মুরারিপুকুরে কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও।ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনিও।

আরও পড়ুন:শালিমার এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মানিকতলা ১৬ নম্বর মুরারিপুকুর রোডে রয়েছে ওই আলমারি কারখানাটি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই কারখানাটি। রবিবার সকালে আচমকাই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কিছুক্ষণের মধ্যেই তাঁরা কারখানার ভিতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

দমকল আধিকারিক জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কারখানার ভেতর রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...