Saturday, May 16, 2026

শহিদ তর্পণের আগেই নন্দীগ্রামে আবার ধাক্কা শুভেন্দুর,ভেকুটিয়ায় বিদ্রোহ আদি বিজেপি নেতাদের

Date:

Share post:

আজ নন্দীগ্রামে শহিদ তর্পণের আগেই আবার ধাক্কা শুভেন্দুর। ভোরের আলো ফুটতে না ফুটতেই নন্দীগ্রামের মহম্মদপুরের ভেকুটিয়ায় আদি বিজেপি নেতাদের বিদ্রোহ। নন্দীগ্রাম ১ নং অঞ্চলের পূর্ব মণ্ডলের আদি বিজেপি নেতাদের বক্তব্য, আমরা গত ১৭ – ২০ বছর ধরে বিজেপি করছি। কোনো ব্যক্তিকে দেখে আমরা দল করিনা। কিন্তু এখন এই অঞ্চলে বিজেপির যাঁরা দায়িত্বে আছেন তাঁরা আমাদের কোনও কাজ করতে দিচ্ছেন না। আমরা আমাদের দলের কোনো প্রোগ্রামেই ডাক পাই না। আমাদের কথাও কেউ শোনে না। যাঁরা এখানে সংগঠনের মাথায় বসে আছেন তাঁদের কাছেও পৌছতে পারি না। আমরা অনেক সহ্য করেছি আর নয়। আমরা আমাদের মধ্যে সংগঠন ও আমরা ঠিক করেছি এখন দলের কোনও কাজ করবো না। এরপরে আমরা কি করব এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নিইনি। নিজেদের মধ্যে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। তবে এই অপমান আর সহ্য করব না। সাফ কথা ভেকুটিয়ার আদি বিজেপি নেতাদের।

আরও পড়ুন:বিজেপিতে ধস, শুভেন্দুর সঙ্গীরা দলবেধে তৃণমূলে

এই ঘটনা হইচই পড়ে গিয়েছে নন্দীগ্রামে। মাত্র কয়েকদিন আগে জয়দেব দাস এর নেতৃত্বে ৩২ জন বিজেপির পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই ধাক্কা সামনে ওঠার আগেই আবার বিদ্রোহ নন্দীগ্রামের ভেকুটিয়ার বিজেপি নেতৃত্বের।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...