Thursday, May 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) তীরে এসে তরী ডুবলো ভারতের। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ১০ উইকেটে ইংল‍্যান্ডের কাছে হারল ভারতীয় দল।  ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে জস ব‍্যাটলাররা।

২) এদিকে ইংল‍্যান্ডের কাছে ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন রোহিত শর্মা। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা ঠিকঠাক হল না।

৩) নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান। লিস্টন কোলাসো এবং শুভাশিস বোসের গোলে পয়েন্টহীন নর্থইস্টকে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল।

৪) শনিবার আই লিগে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং। লিগের উদ্বোধনী ম্যাচেই মহামেডানের প্রতিপক্ষ গত দু’বারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি। কিন্তু লিগের শুরুতে সব থেকে কঠিন ম্যাচেই দলের সেরা স্ট্রাইকারকে পাবে না মহামেডান।

৫) গত দু’বারের মতো এবারও আইএসএলে শুরুটা ভাল হয়নি ইস্টবেঙ্গলের। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নতুন লড়াই স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের। একটি জয় পেলেও চারটি ম্যাচে হেরে কোণঠাসা লাল-হলুদ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...