Saturday, May 9, 2026

নেতার বউ-বোনেরা পঞ্চায়েতে প্রার্থী নয়, গ্রুপবাজি বন্ধ করার হুঁশিয়ারি বিধায়ক জুন মালিয়ার

Date:

Share post:

নজরে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই নানারকম কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রার্থী বাছাইয়ে অনেক সতর্ক ঘাড়ফুল শিবির। দলের শীর্ষমহল থেকে স্পষ্ট বার্তা, কোনওরকম গ্রুপবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।

সম্প্রতি, নদিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী চরম হুঁশিয়ারি দিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বার্তা দিয়ে বলেছেন, “আমাদের যে এমএলএ-রা আছেন। আশা করি নিজেদের মধ্যে কেউ ঝগড়াঝাঁটি করবেন না। যে ঝগড়াঝাঁটি করবেন, তাঁকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যাঁরা পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভায় ও গ্রামে আছেন, কে বড় হনু? আমি না মানুষ? মানুষ না থাকলে আমি বিগ জিরো।” এদিন দলনেত্রীর সুরে সুরে মিলিয়ে মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বকে কড়া বার্তা দিলেন তারকা-বিধায়ক জুন মালিয়া। তাঁর সাফ কথা, “অবিলম্বে গ্রুপবাজি বন্ধ করুন! গ্রুপবাজি করলে আর স্থান হবে না তৃণমূলে।”

জুন মালিয়ার কথায়, আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না কোনও নেতার বউ, বোন, দিদিরা। প্রার্থী হয়ে বউ ঘরে রান্না করবে আর নেতা বাইরে ছড়ি ঘোরাবে! এমনটা আর হবে না! যদিও কোনও নেতার বউ যদি যোগ্য প্রার্থী হয় সেক্ষেত্রে তাঁকে বঞ্চিত করা হবে না বলেও জানান মেদনীপুরের তৃণমূল বিধায়ক জুন।

Related articles

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

রাজ্যপাল ইচ্ছা করে বাধা দিচ্ছেন বিজয়কে: সরব সিপিআইএম, মামলা সুপ্রিম কোর্টে

ম্যাজিক ফিগার না ছুঁলেও বিধানসভায় দাঁড়িয়ে সরকার গঠনের সময়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন কি না তা দেখার...

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...