Thursday, May 7, 2026

এবার অনুব্রত-সুকন্যার পঞ্চম লটারির খোঁজ পেল সিবিআই, অ্যাকাউন্টে ঢুকেছিল ৫০ লক্ষ

Date:

Share post:

গরু পাচার মামলার তদন্তে নেমে এবার লটারি সংক্রান্ত একের পর এক চমকপ্রদ তথ্য প্রকাশে আনছে সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এবার অনুব্রতর পঞ্চম লটারি জয়ের খোঁজ পাওয়া গেল। তদন্তকারীদের দাবি, অনুব্রতর মেয়ে সুকন্যার(SukanyaMondal) নামে আরও একটি লটারি জেতার খবর মিলেছে। পঞ্চম লটারির(lottery) খোঁজ পাওয়া গিয়েছে সুকন্যার অ্যাকাউন্টে। যার মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। আরও কয়েকটি এমন লটারি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রের খবর, তিন বছর আগে ২০১৯ সালে লটারি থেকে ১০ লক্ষ টাকা জিতেছিলেন অনুব্রত। সেই টাকা ঢুকেছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। লটারি বিজেতা হিসেবে সুকন্যার অ্যাকাউন্টে দু’দফায় ২৫ লক্ষ ও ২৬ লক্ষ টাকা মিলিয়ে মোট ৫১ লক্ষ টাকা এসেছিল। ওই লটারি অনুব্রত সরাসরি কিনেছিলেন, না কি অন্য কারও জেতা টিকিট কিনে নিয়েছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়। কারণ লটারি বিক্রেতার দাবি, তিনি অনুব্রতকে লটারি বিক্রি করেননি। ২০ জানুয়ারির লটারি থেকে জিতেছিলেন ৫০ লক্ষ টাকা। সেই টাকা ঢুকেছে সুকন্যার অ্যাকাউন্টে। বারবার লটারি জেতা কাকতালীয় নাকি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

এদিকে বর্তমানে গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সিবিআই আদালতে তার জামিনের আবেদন করা হলো সে আবেদন খারিজ করে দেওয়া হয়েছে অন্যদিকে জেলে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে ইডিকে। এসব কিছুর মাঝে গরু পাচার মামলার তদন্তের পাশাপাশি লটারি কাণ্ডের তদন্তে জাল গোটানো শুরু করল সিবিআই।

 

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...