Thursday, May 7, 2026

টি-২০ ফর্ম‍্যাটে কি শেষ রোহিত-বিরাট যুগ? বোর্ডের ইঙ্গিত সেদিকেই

Date:

Share post:

গতকালই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল। এরপরই একমহল থেকে কথা উঠছে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলিদের কি টি-২০ ফর্ম‍্যাট থেকে অবসরের দিকে ঠেলে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? আর এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের এক কর্তা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সেই বোর্ড কর্তা বলেন, বোর্ড কাউকে অবসর নিতে বলে না। এটা ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এক বোর্ড কর্তা বলেন,” বোর্ড কাউকে অবসর নিতে বলে না। এটা ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আগামী বছর খুব বেশি টি-২০ ম্যাচ নেই। সামনে দেশের মাটিতে বিশ্বকাপ আছে। সিনিয়র ক্রিকেটাররা বেশি মনোযোগ দেবে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে। ইচ্ছা না করলে অবসর ঘোষণা না-ই করতে পারে কেউ। কিন্তু আগামী বছর বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকেই টি-২০ খেলতে দেখা যাবে না।”

আসলে বোর্ড ঘুরিয়ে এই সিনিয়র তারকাদের একপ্রকার বলেই দিচ্ছে, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে তাদের অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল,বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা। এদের প্রত্যেকেরই বয়স তিরিশ পেরিয়েছে। আর স্বাভাবিকভাবেই, আগামী একবছর এরা ক্রিকেটের ক্ষুদ্র পরিসরে খেলার সুযোগ না পেলে অবসরের পথেই হাঁটতে হবে তাদের।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যেতেই টিম ইন্ডিয়াকে খোঁচা রামিজ রাজার

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...