Thursday, May 7, 2026

রাত পোহালেই হিমাচল প্রদেশে নির্বাচন, জোর টক্কর বিজেপি-কংগ্রেসের

Date:

Share post:

রাত পেরলেই হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। হিমাচল প্রদেশের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হল বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress)। শনিবার পাহাড়ি রাজ্যে এক দফার ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ (Voting) হবে। বৃহস্পতিবার পর্যন্ত সাধ্যমতো প্রচার চালিয়েছে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) সহ বিরোধী দলগুলি। বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) , অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডার (JP Nadda) মত হেভিওয়েটরা বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur) সহ একাধিক কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জোরকদমে প্রচার (Campaign) চালিয়েছেন। শনিবার সকাল ৮ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত। ফলাফল ঘোষিত হবে আগামী ৮ ডিসেম্বর।

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে মোট ভোটার ৫৫ লক্ষ ৭৪ হাজার ৭৯৩। তাঁদের মধ্যে ৫৫ লক্ষ ৭ হাজার ২৬১ জন সাধারণ ভোটার এবং ৬৭ হাজার ৫৩২ জন সার্ভিস ভোটার রয়েছেন। তবে হিমাচল প্রদেশের নির্বাচনে মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে টক্কর হলেও আম আদমি পার্টি (Aam Admi Party) এই নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি, সিপিএম (CPIM), সিপিআই (CPI), বহুজন সমাজ পার্টি (BSP) এবং রাষ্ট্রীয় দেবভূমি পার্টি (RVP) এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৬৮ টি আসনের বিধানসভায় লড়বে বিজেপি, কংগ্রেস ও আপ। অন্যদিকে, সিপিআইএম ১১, সিপিআই ১, বিএসপি ৫৩ এবং আরডিপি ২৯ টি আসনে প্রার্থী দিয়েছে।

শনিবারের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা (Security System) আঁটসাঁট করা হয়েছে। রাজ্যে মোট ৭ হাজার ৮৮১ টি পোলিং স্টেশন তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission of India) এবং প্রতিটি পোলিং স্টেশনে (Polling Station) সর্বাধিক ১৫০০ ভোটার ভোট দিতে পারবেন। হিমাচল প্রদেশে ২০১৭ বিধানসভা নির্বাচনে তৎকালীন শাসকদল কংগ্রেসকে হারিয়ে ৪৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। অন্যদিকে, ৬৮টি আসনের বিধানসভার ২১টি আসন গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। তবে গতবারের নির্বাচনে আপ লড়েনি। নির্দল পেয়েছিল ২ টি এবং সিপিআইএম পেয়েছিল ১ টি আসন।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...