Wednesday, March 4, 2026

ভিলেন বৃষ্টি, টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচে নতুন নিয়ম আনল আইসিসি :সূত্র

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ইংল‍্যান্ড। এই ম‍্যাচে নামার আগে ভিলেন হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। মেলবোর্নে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর কারণে ফাইনাল ম‍্যাচে বেশ কিছু নিয়ম আনছে আইসিসি।

আইসিসির টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচের জন‍্য নতুন নিয়ম অনুযায়ী, ফাইনালে ম‍্যাচের সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত তার থেকে বেশি সময় থাকবে ফাইনালে। আগে একটি টি-২০ ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। সেখানে সোমবার ম‍্যাচে অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার জন‍্য। এছাড়াও যদি ম‍্যাচের দিন বৃষ্টি হয় তা হলে টস পিছিয়ে যাবে। আর টসের পরে বৃষ্টি শুরু হলে খেলা শুরু হতে দেরি হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে। সাধারণত টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওভার করে দু’দলকে ব্যাট করতেই হয় ফলাফলের জন্য। বিশ্বকাপের জন্য তা ১০ ওভার করা হয়েছে।

এছাড়াও রবিবার বৃষ্টির জন্য ফাইনাল না হলে ফাইনাল ম‍্যাচ হবে সোমবার। রবিবার যদি কিছুটাও খেলা হয়, সোমবার তারপর থেকে বাকি খেলা হবে। অর্থাৎ, নতুন করে খেলা শুরু হবে না। যেখানে থামবে, সেখান থেকেই পরের দিন খেলা শুরু হবে। এদিকে সোমবারও বৃষ্টির হওয়ার সম্ভবনা রয়েছে মেলবোর্নে। যদি একান্তই বৃষ্টির জন‍্য খেলা না হয় তাহলে, আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। মেলবোর্নে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। জানা যাচ্ছে, প্রায় সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৬ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...