Monday, March 16, 2026

হিমাচলে নির্বাচনে কোটিপতি প্রার্থী! ২৩ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা

Date:

Share post:

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন (Himachal Pradesh assembly election) ২০২২, শনিবার সকাল থেকেই ৬৮ টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ(Election)। এর আগে প্রার্থী তালিকা প্রকাশ করার সময় নির্বাচনে দাঁড়ানো মোট প্রার্থীর তুলনায় ফৌজদারী মামলায় (Criminal case) অভিযুক্ত প্রার্থীর সংখ্যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। পরিসংখ্যান বলছে এ বছর এ বছর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Assembly election) যতজন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে প্রায় ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই মামলা নথিভুক্ত রয়েছে। এই তালিকায় যেমন রয়েছে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) তেমনই রয়েছেন আম আদমি পার্টির (AAP) প্রার্থীরাও।

১২ নভেম্বর ২০২২, সকাল থেকেই চলছে পাহাড়ি রাজ্য দখলের লড়াই। ৬৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট (Vote) গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। জাতীয় নির্বাচন কমিশনের (National election commission) তরফে ভোটগ্রহণের জন্য মোট ৭৮৮১টি বুথ তৈরি করা হয়েছে। মোট ৫৫ লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী দাঁড়িয়েছেন। এর মধ্যে কংগ্রেসের ৬৮ প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে, ৬৮ জন বিজেপি প্রার্থীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। আম আদমি পার্টিও অপরাধমূলক রেকর্ডযুক্ত প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই। দলটি রাজ্যের ৬৮টি বিধানসভা আসনের মধ্যে ৬৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে ১২ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। মোট ৪১২ জন প্রার্থীর মধ্যে ভোটে ৯৪ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ প্রায় ২৩ শতাংশ প্রার্থীর সঙ্গে জড়িয়ে আছে অপরাধের সম্পর্ক। থিওগ আসন থেকে সিপিআই-এম প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে সর্বাধিক ৩০ টি মামলা রয়েছে। সিমলা জেলার, কাসুমপাতি আসনের সিপিআই(এম) প্রার্থী কুলদীপ সিং তানওয়ারের বিরুদ্ধে ২০ টি মামলা নথিভুক্ত রয়েছে, যেখানে বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে ১১ টি ফৌজদারি মামলা রয়েছে।

শুধুমাত্র ফৌজদারি মামলায় অন্তর্ভুক্ত থাকায় নয় পাশাপাশি ধনসম্পত্তির পরিমাণের নিরিখেও অনেক এগিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থীরা। বলাই বাহুল্য কোটিপতি প্রার্থীরাই জনগণের সেবা করার জন্য এবার নাকি ময়দানে নেমেছেন। হিমাচল বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি, যেখানে ক্ষমতাসীন বিজেপির কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮২ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের ৬১ জন এবং বিজেপির ৫৬ জন প্রার্থী কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (association for decratic reforms) দ্বারা প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে, আম আদমি পার্টির (aap ) ৫২ শতাংশ অর্থাৎ প্রায় ৫৩ জন প্রার্থী কোটিপতি । বহুজন সমাজ পার্টি (BSP) ৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার প্রার্থীদের ২৫ শতাংশ মানে ১৩ জন কোটিপতি। যেখানে সিপিআই(এম) প্রার্থীদের ৩৬ শতাংশ এই তালিকায় রয়েছেন ৷ একইভাবে ৪৫ জন নির্দল প্রার্থীও কোটিপতির তালিকায়। কোটিপতিদের তালিকায় শীর্ষে রয়েছেন বিজেপির বলভীর সিং ভার্মা, সম্পত্তির পরিমাণ ১২৮ কোটি টাকা। তিনি সিমলার চৌপাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে বিক্রমাদিত্য সিং, যিনি সিমলা (গ্রামীণ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ১০১ কোটি টাকার হিসেব মিলছে তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য এই তালিকায় দ্বিতীয় কোটিপতি বটে।

আরও পড়ুন:Gujrat Election : মনোনয়ন ঘিরে অসন্তোষ মোদি রাজ্যে, প্রার্থী দ্বন্দ্বে জেরবার বিজেপি – কংগ্রেস

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...