Thursday, May 14, 2026

ফের একবার আইসিসি-র চেয়ারম্যান হলেন বার্কলে

Date:

Share post:

ফের একবার আইসিসি-র চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। সর্বসম্মতিক্রমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তা হলেন তিনি। আরও দুই বছরের জন্য এই দায়িত্বে থাকতে চলেছেন বার্কলে। ওপরদিকে প্রত্যাশা মতোই পদ পেলেন জয় শাহও। আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন তিনি। প্রসঙ্গত, বিসিসিআই এবার কোনও প্রার্থী দেয়নি। তারা সমর্থন করেছে বার্কলেকেই।

এদিন দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হওয়ার পর গ্রেগ বার্কলে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম‍্যান হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া একটি সম্মানের। আমি আমার সহকর্মী আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই।”

২০২০ সালে প্রথমবার আইসিসি চেয়ারম্যান পদে বসেন বার্কলে। আর এদিন ফের নির্বাচিত হন তিনি। এদিন বার্কলে আরও বলেন, ”ক্রিকেটে জড়িত হওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সময়। পুরো বিশ্ব যাতে ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে সেটা দেখাই আমার কর্তব্য।”

বার্কলেকে কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। শেষ মুহূর্তে লড়াই থেকে সরে যান জিম্বাবোয়ের তাভেংওয়া মুকুলানি। ফলে বাকিদের সমর্থন পেয়ে সহজেই নির্বাচিত হন বার্কলে।

একটা সময় মনে করা হয়েছিল, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই চেয়ারে বসতে পারেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

আরও পড়ুন:ফের বাগানে সঞ্জয় সেন, হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসাবে নিযুক্ত হলেন তিনি

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...