Tuesday, June 23, 2026

স্টোন অপারেশন করতে গিয়ে কিডনি গায়েব, যোগীরাজ্যে হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Date:

Share post:

কিডনি স্টোনের অপারেশন(Oparation) করতে হাসপাতালে(Hospital) গিয়েছিলেন এক ব্যক্তি। তবে অস্ত্রোপচারের পর দেখা গেল গায়েব হয়ে গিয়েছে কিডনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে কাশগঞ্জে(Uttar pradesh)। হাসপাতালের বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ তুলেছেন সুরেশ চন্দ্র নামে এক হোমগার্ড।

কাশগঞ্জের জেলাশাসক বাসভবনে কর্মরত হোমগার্ডের অভিযোগ চলতি বছরের ১২ এপ্রিল তাঁর শারীরিক পরীক্ষা হয়৷ তার পর তিনি জানতে পারেন যে তাঁর শরীরের বাঁদিকের কিডনিতে স্টোন হয়েছে৷ চিকিৎসক তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷তিনি জানিয়েছেন, গত ১৪ এপ্রিল তিনি পারি হাসপাতালে ভরতি হন৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়৷ প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি৷ প্রায় আট মাস পর তিনি টের পেয়েছেন যে তাঁর শরীরে একটি কিডনি নেই (Kidney Trafficking)৷ তাঁর দাবি, কিছুদিন ধরেই তাঁর পেটে ব্যাথা হচ্ছিল ৷ ওই একই হাসপাতালে তিনি আবার শারীরিক পরীক্ষা করান৷ তারপর বিষয়টি নজরে আসে৷

এই ঘটনায় সুরেশ সরাসরি অভিযোগ তুলেছেন হাসপাতালের কর্মী রণবীর চৌহানের বিরুদ্ধে৷ শারীরিক পরীক্ষার পর তাঁকে রণবীরই কিডনি স্টোনের কথা জানিয়েছিলেন৷ আর ওই হাসপাতালে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন৷ এরপরই শরীর থেকে কিডনি গায়েব হয়ে যায় তাঁর।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...