Wednesday, May 13, 2026

“বুকে সাহস থাকলে বিজেপিতে যোগ কেন?” হিমন্তের মন্তব্যে পাল্টা প্রশ্ন শশীর

Date:

Share post:

কংগ্রেসে (Congress) ভাঙন ধরানোর চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)। সম্প্রতি তাঁর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই অভিযোগ তুলছে হাত শিবির। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, কংগ্রেসের সভাপতি নির্বাচনের (President Election) পরে অনেকেই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। সভাপতি পদে নির্বাচনে লড়াই করে জিততে পারেননি শশী থারুর (Shashi Tharoor)। তাঁকে যারা ভোট দিয়েছিলেন তাঁদের অনেকেই এবার দলবদল করতে চাইছেন। অসমের মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরেই শোরগোল পড়ে যায় কংগ্রেস শিবিরে। তবে হিমন্তের মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি শশী। তিনি জানান, বুকে সাহস থাকলে কী কেউ বিজেপিতে যায়?

ঘটনার সূত্রপাত শনিবার। অসমের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগেই ফল জানা হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, কংগ্রেসে গণতান্ত্রিক মানসিকতার মানুষ আছে মাত্র সেই হাজার জন, যাঁরা সাহস দেখিয়ে শশী তারুরকে ভোট দিয়েছিলেন। আমি জানি খুব দ্রুত তাঁরা সবাই বিজেপিতে যোগ দেবেন। তারই পাল্টা জবাব দিয়েছেন শশী। তিনি বলেন, বুকে সাহস থাকলে বিজেপিতে কেন যোগ দিতে যাবেন! যাদের লড়াই করার সাহস নেই তাঁরাই বরং বিজেপিতে যোগ দেবেন।

আগে কংগ্রেসেই ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পরে তিনিও দলবদল করে যোগ দেন বিজেপিতে। তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস ভাঙার খেলায় মেতেছেন হিমন্ত। কিছুদিন আগেই গোয়ার কংগ্রেসের (Goa Congress) ভাঙন ধরাতে তাঁকে কাজে লাগানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ঝাড়খণ্ডের কংগ্রেসের (Jharkhand Congress) বিধায়কদের টাকা দিয়ে দল বদল করানোর চেষ্টাও হিমন্ত বিশ্ব শর্মা করেছেন বলে অভিযোগ।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...