Thursday, May 14, 2026

মামলার কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি! বারুইপুরে উদ্ধার আইনজীবীর মৃ*তদেহ

Date:

Share post:

এক পরিচিত আইনজীবীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃত আইনজীবীর নাম সঞ্জয় মিত্র। বারুইপুর আদালতে খুব জনপ্রিয় একজন আইনজীবী বলে পরিচিত ছিলেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরেই একটি একটি ডোবা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। আইনজীবীর মৃতদেহের উপরেই পড়েছিল তাঁর বাইকটি। খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পরিবারের দাবি খুন করা হয়েছে সঞ্জয়বাবুকে।

পারিবারিক সূত্রে খবর, রোজকার মতো গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতের উদ্দেশে বের হন তিনি। আদালতের কাজ সেরে বেলা ৩টে নাগাদ বাড়ি ফেরেন তিনি। এরপর বিকেলে মেয়েকে টিউশন পড়তেও দিয়ে আসেন। তারপর ফের নিজের মামলা-মোকদ্দমা সংক্রান্ত কাজে বেরিয়ে পড়েন সঞ্জয় মিত্র। রাত ১২টার মধ্যে কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

মোবাইলে যোগাযোগ করতে না পেরে বাড়ি লোক খোঁজ শুরু করে। এরই মধ্যে দেহ উদ্ধারের বিষয়টি কানে আসে মৃতের ভাই সমরেশ মিত্রের। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর দাদাই বাইক নিয়ে পানাপুকুরে পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আইনজীবীকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...