Wednesday, May 13, 2026

উদ্ধার হওয়া সব নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেবে ইডি

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই তদন্ত শুরু করে ইডি। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বিপুল সম্পত্তির খোঁজে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টানা ৬ মাস ধরে তদন্ত চালিয়ে উদ্ধার হওয়া একাধিক নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইডি। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই বিপুল সম্পত্তির উল্লেখও রয়েছে ইডির চার্জশিটে।

আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানিয়েছেন, তদন্তে উদ্ধার হওয়া নথি তাঁদের দিচ্ছে না ইডি। ফলে ইডির দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থর আইনজীবীরা। তারপরই আদালত ইডিকে আইনজীবীদের হাতে দ্রুত সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে দিন ধার্য করা হয়। সেইমতো সমস্ত নথি-সিডি তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় গোয়েন্দারা।

গত সোমবার শুনানিতেও পার্থর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চাওয়া হয়। সেক্ষেত্রে পার্থর আইনজীবীদের বক্তব্য ছিল, শুধুমাত্র আটকে রাখার জন্যই জামিনের বিরোধিতা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পার্থর জামিনের আবেদন খারিজ করে হেফজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...