Saturday, May 16, 2026

বিধানসভা ভোটের আগে মেঘালয়ের তুরাতে তৃণমূলের কার্যালয় উদ্বোধন অভিষেকের

Date:

Share post:

দুদিনের সফরে মেঘালয় পৌঁছে তুরাতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, রাত আটটা নাগাদ গারো হিলসের তুরায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এদিন বিকেলের বিমানে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে মেঘালয়ের তৃণমূলের সহসভাপতি তথা বিধায়ক জর্জ বি লিংডোহ এবং অসমের তৃণমূলের সভাপতি রিপুন বোরা তাঁকে স্বাগত জানান। সেখানে থেকে তুরায় যান অভিষেক। নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলীয় কার্যালয়টি ঘুরে দেখেন অভিষেক। কিছুক্ষণ সেখানেই কাটান তিনি।

অসম, ত্রিপুরার পর এবার তৃণমূলের (TMC) নজরে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়। সেখানে সামনে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করার লক্ষ্যে মেঘালয় (Meghalaya) গিয়েছেন অভিষেক। শুক্রবার সকাল ১১টায় চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। বেলা সাড়ে বারোটায় তুরার ল’কলেজের মাঠে জনসভা। দুপুর আড়াইতে সাংবাদিক বৈঠক। শুক্রবার কলকাতায় ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক জানিয়েছিলেন, শুধুমাত্র অন্য রাজ্যে দু-একটা আসন পাওয়াই নয়, বাংলার বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। সেই মতো ত্রিপুরা, অসম, গোয়া-সহ বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত করেছে তৃণমূল। এবার লক্ষ্য মেঘালয়। সেখানে বিধানসভায় এই মুহূর্তে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। সামনেই সেখানে বিধানসভা নির্বাচন। এই সফরে মেঘালয়ে দলের কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:ধাপে ধাপে ব্যবস্থা নেবে দল: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আগ্রহীদের বার্তা কুণালের

 

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...