Wednesday, February 25, 2026

হলদিয়ায় সাতসকালে চা খেতে বেরিয়ে ডিয়ার লটারি টিকিট কিনলেন কুণাল! শুরু জোরচর্চা

Date:

Share post:

দলের তরফে পূর্ব মেদিনীপুরে বিশেষ দায়িত্ব পাওয়ার পর থেকে জেলায় মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কখনও হলদিয়া, কখনও নন্দীগ্রাম, একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত তিনি। সম্প্রতি হলদিয়াতে একটি বাড়িও নিয়েছেন কুণাল।

আরও পড়ুন:ধাপে ধাপে ব্যবস্থা নেবে দল: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে আগ্রহীদের বার্তা কুণালের

তারই মধ্যে আজ শুক্রবার সকালে হলদিয়ায় রাস্তায় চা খেতে বেরিয়ে সটান চলে যান যান একটি লটারির দোকানে। রাস্তার পাশেই টেবিল পেতে ডিয়ার লটারির টিকিট বিক্রি হচ্ছে। লটারি বিক্রেতার সঙ্গে গল্প করতে করতে ৩০টাকা দিয়ে একটি টিকিটও কেটে ফেলেন তৃণমূল নেতা।

বিষয়টি নিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে পোস্ট করেন। ফেসবুকে কুণাল ঘোষ লেখেন, “ডিয়ার লটারির টিকিট বিক্রেতাকে বললাম, এটা নাকি আগে সব ঠিকঠাক থাকে? তিনি বললেন (লটারি বিক্রেতা), ‘এসব তো জানিই না। আমরা বিক্রি করি শুধু।’ বললাম,.তাহলে আমিও কেটে দেখি।” কেটেই ফেললাম তিরিশ টাকার।”

সাতসকালে রাস্তায় বেরিয়ে কুণালের ডিয়ার লটারির টিকিট কাটা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে। সম্প্রতি, এই ডিয়ার লটারি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের নেতারা ডিয়ার লটারির টিকির কাটলেই বিজেতার তালিকায় নাম উঠছে। তারই মাঝে কুণাল ঘোষের মতো তৃণমূলের প্রথমসারির একজন নেতার এভাবে লটারির টিকিট কাটা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার ডিয়ার লটারির টিকিটে কুণালের ভাগ্যে কী আছে! তাঁর নামও কি বিজেতার খাতায় উঠবে? যদি ওঠে, তাহলে তা কাকতলীয় নাকি তৃণমূলের নেতা বলেই লটারি জিতেছেন, সেই চর্চা যে শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না!

এদিন ফেসবুক পোস্টে কুণালের আরও সংযোজন, “এখন আছি হলদিয়ায়। সকাল। রাস্তার মোড়ে চায়ের দোকানে কিছুক্ষণ। তারপর গোঁফের যত্নে সেলুনে। স্থানীয় অনেকের সঙ্গে দেখা, আলাপ, কথা। তৃণমূল কর্মীদের অনুরোধে পার্টি অফিস চত্বরে কিছুক্ষণ। এরপর সুতাহাটা যাব। জরুরি কাজ।”

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...