Tuesday, April 28, 2026

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পর এবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি। বৃহস্পতিবারই কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালত অবমাননার জেরেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

আরও পড়ুন: “সোনা চোর” স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! নিশীথের নামে নালিশ জানাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় তৃণমূল

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি লাগু থাকলেও বিডিও অফিস চত্বরে পথসভা করেছিলেন তৎকালীন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লা ও তাঁর দলের কর্মী সমর্থকেরা। সেই পথসভার অনুমতি না থাকায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিক। সেই মামলায় জন বার্লা সহ মোট চারজনের নাম ছিল। বাকি তিনজন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু জামিন পাননি জন বার্লা। গত ১৫ নভেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় আদালত। তারপরও তিনি বা তাঁর আইনজীবী হাজির হননি। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত।

এই প্রসঙ্গে জন বার্লার দাবি, তাঁর কোনও ভুল ছিল না। তাঁকে এর আগে ৪৫ দিন জেল খাটতে হয়েছে। রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...