Tuesday, June 2, 2026

বরাদ্দ অর্থেও অসমাপ্ত পূর্ব মেদিনীপুরের পরাণচক শিক্ষা নিকেতনের উন্নয়ন, তদন্তের দাবি কুণালের

Date:

Share post:

পরাণচক শিক্ষা নিকেতন, সুতাহাটা, পূর্ব মেদিনীপুরে অডিটোরিয়াম নির্মাণে সাংসদ তহবিল থেকে ৮২ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নোডাল অফিসার জেলাশাসক কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব দেন হলদিয়া পুরসভাকে।কিন্তু কাজটি আজও অসমাপ্ত এবং স্কুলের তরফ থেকে বিষয়টি নিয়ে বহু অভিযোগ।শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান খোদ কুণাল ঘোষ। কেন টাকা বরাদ্দ হওয়ার পরও কাজ হয়নি সেই বিষয়টার তদন্ত হওয়া দরকার বলে কুণাল জানান। সেই সঙ্গে জট কাটিয়ে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
কুণাল বলেন, আমার সাংসদ তহবিল থেকে পূর্ব মেদিনীপুর জেলার ৩৫ টি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৪ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দ করেছিলাম। বহু কাজ ভালোভাবে শেষ হয়েছে। খবর ও ছবি পেয়েছি। কিন্তু এই পরাণচক স্কুলে যা হয়েছে, তা আপত্তিকর। শিক্ষকদের আন্তরিকতা ও উদ্যোগকে পুরপ্রশাসনে থাকা কিছু লোক উপেক্ষা করেছেন। জট কাটানোর চেষ্টা করব।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...