Tuesday, May 12, 2026

শুভেন্দু আসলে অভিষেক ফোবিয়ায় ভুগছে : কুণাল

Date:

Share post:

যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসা করছেন সে প্রসঙ্গে কুণালের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি যে বিজেপির সমালোচনার টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও সেই ধারা চলছে। যা দিয়ে প্রমাণ হয় শুভেন্দু অভিষেক ফোবিয়ায় ভুগছে। অভিষেককে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কুৎসার টার্গেট করে ফেলেছেন। বলতে পারেন অভিষেককে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি।

রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা হয়ে গিয়েছে, এখনও তিনি দায়িত্বভার গ্রহণ করেননি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি তার মতামত জানাচ্ছেন। তবে কী তাঁর মধ্যে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ছায়া দেখা যাচ্ছে ? শনিবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এখনই ওনার মধ্যে কারও ছায়া খুঁজতে যাওয়াটা ঠিক নয়।তিনি শ্রদ্ধেয় মানুষ, ওনার নাম যেহেতু ঘোষণা করা হয়ে গিয়েছে সেইজন্য তিনি সংবাদমাধ্যমে বক্তব্য রাখতেই পারেন।

কুণাল আরও বলেন, আমরা আশা করব নতুন রাজ্যপাল অত্যন্ত নিরপেক্ষভাবে বাংলায় কাজ করবেন, দায়িত্ব পালন করবেন এবং তিনি বাংলা নিয়ে রীতিমতো গর্ব অনুভব করবেন।কারণ, কেন্দ্রের রিপোর্টে অনেক বিষয়েই পশ্চিমবঙ্গ প্রথম।

যেভাবে বামেরা লাগাতর সমালোচনা করে চলেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ৩৪ বছর রাজত্ব করার পর বামেরা এখন শূন্য। সেটা তাদের ব্যর্থতা। কিন্তু বিজেপি বাড়ল কারণ, বামেদের ভোট বিজেপিতে গিয়েছে। বামেদের ঘুরে দাঁড়াতে গেলে সবার আগে দরকার বিজেপিতে চলে যাওয়া ভোট নিজেদের দিকে নিয়ে আসা। আগে তারা সেটা করুক তারপর সমালোচনা করবে। সমাজের অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। মানুষের পাশে তৃণমূল আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...