Wednesday, March 18, 2026

নিউজিল্যান্ড সফরে দ্রাবিড়ের বিশ্রাম প্রসঙ্গে শাস্ত্রীর কটাক্ষের পাল্টা দিলেন অশ্বিন

Date:

Share post:

নিউজিল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আর এবার সেই মন্তব্য নিয়ে শাস্ত্রীকে একহাত নিলেন ভারতীয় দলের তারকা বোলার রবীচন্দ্রন অশ্বিন। বললেন, টি-২০ বিশ্বকাপের আগে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে রাহুল দ্রাবিড় সহ সমস্ত সাপোর্ট স্টাফদের। তাই শুধু শারীরিক নয় মানসিকভাবেও সকলে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সকলেরই বিশ্রামের প্রয়োজন।

নিজের ইউটিউব চ্যানেলে পাল্টা দিয়ে অশ্বিন বলেছেন, “লক্ষ্মণ কেন সম্পূর্ণ নতুন দল নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছে, সেই ব্যাখ্যায় যাচ্ছি। সেটা অন্যভাবে বোঝানো হচ্ছে। টি-২০ বিশ্বকাপের আগে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে রাহুল দ্রাবিড় সহ সমস্ত সাপোর্ট স্টাফদের। প্ল্যানিং থেকে শুরু করে কঠোর পরিশ্রম করতে হয়েছে দ্রাবিড়কে। নিজে সামনে থেকে এটা দেখেছি বলেই বলতে পারছি। প্রতিটা ভেন্যু, প্রত্যেক প্রতিপক্ষের জন্য আলাদা আলাদা প্ল্যানিং ছিল। তাই শুধু শারীরিক নয় মানসিকভাবেও সকলে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সকলেরই বিশ্রামের প্রয়োজন। নিউজিল্যান্ড সফরে শেষের পরেই বাংলাদেশ ট্যুরে যেতে হবে। সেই কারণেই সম্পূর্ণ পৃথক কোচিং স্টাফ নিয়ে লক্ষ্মণ নিউজিল্যান্ডে গিয়েছেন। ”

বিশ্রাম নিয়ে দ্রাবিড়কে খোঁচা দিয়ে ওয়েলিংটন থেকে শাস্ত্রী বলেছিলেন, “বিশ্রাম নেওয়ার তত্ত্বে আমি বিশ্বাস করি না। কারণ আমার দলকে আমি বুঝতে চাই। আমার খেলোয়াড়কে বুঝতে চাই। তারপর সেই দলের নিয়ন্ত্রণে আমি থাকতে চাই। আর এইসব বিশ্রাম? সত্যি কথা বলতে এত বিশ্রামের কী দরকার? আইপিএলের সময় দুই থেকে তিন মাস বিশ্রাম তো মিলবেই। কোচ হিসেবে বিশ্রামের জন্য সেটাই যথেষ্ট। আমার মতে, কোচেদের সবসময় তৈরি থাকতে হবে। সেটা যে ব্যক্তিই হোক না কেন।”

আরও পড়ুন:বিশ্বকাপে নামার আগে চর্চায় আর্জেন্তিনা দল, মেসিদের জন্য কাতারে ন’শো কেজি মাংস

 

spot_img

Related articles

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...