Tuesday, April 28, 2026

নিউজিল্যান্ডকে হারিয়ে দলের প্রশংসায় হার্দিক

Date:

Share post:

রবিবার ছিল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম‍্যাচ। এই ম‍্যাচে কিউয়িদের ৬৫ রানে হারিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের সুবাদের ১৯১ রান করে টিম ইন্ডিয়া। আর ম‍্যাচ শেষেই সূর্যের প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, সূর্য বিশেষ ইনিংস খেলেছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পান্ডিয়া বলেন,” সূর্য বিশেষ ইনিংস খেলেছে। এরকম ইনিংস মাঠে বসে দেখার ভাগ্য সব সময় হয় না। আরও একবার সূর্য দেখাল, ও কত বড় মানের ব্যাটার।”

সূর্যকুমারের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেন হার্দিক। তিনি বলেন,” বোলাররা খুব ভাল বল করেছে। প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা করছিল। প্রতি বলেই তো আর উইকেট আসবে না। কিন্তু আক্রমণাত্মক মানসিকতাটাই আসল। বল ভিজে যাচ্ছিল। ভেজা বল নিয়ন্ত্রণ করা সহজ নয়। বোলাররা সেটা করে দেখিয়েছে।”

আরও পড়ুন:আজ থেকে শুরু বিশ্বকাপ, কে হবে চ‍্যাম্পিয়ন? চলছে ভবিষ্যৎবানী, এগিয়ে কারা? দেখে নেওয়া একনজরে

 

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...