Saturday, February 21, 2026

হাফডজন গোল দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ইংল‍্যান্ডের

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ইংল‍্যান্ড। সোমবার ইরানকে ৬-২ গোলে হারাল হ‍্যারি কেনের দল। ইংরেজদের হয়ে জোড়া গোল সাকার। একটি করে গোল বেলিংহ‍‍্যাম, স্টার্লিং, রাশফোর্ড এবং গ্রিলিশ-এর।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালায় সাউথগেটের দল। ম্যাচ শুরু হতেই চোট পেয়ে বেরিয়ে যান ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড। তারপরেই ইরানের বক্সে ঢুকে একের পর এক আক্রমণ চালায় হ্যারি কেনের দল। যার ফলে ম‍্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইংল‍্যান্ড। ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। বাঁক খাওয়ানো অসাধারণ শটে গোল করেন তিনি। এরপর ৪৩ মিনিটে গোল করে ইংল‍্যান্ডকে ২-০ এগিয়ে দেন সাকা। ম্যাগুয়েরের বাড়ানো পাস ধরে বেশ দূর থেকেই শট নিয়েছিলেন সাকা। গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন তিনি। এর দু’মিনিটের মাথায় ফের গোলের মুখ দেখে সাউথগেটের দল। কেনের ক্রস ধরে গোল করেন রহিম স্টার্লিং। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধেই ফলাফল থাকে ৩-০।

দ্বিতীয়ার্ধেও চলে ইংল‍্যান্ডের আক্রমনাত্মক লড়াই। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ইংল‍্যান্ডকে ৪-০ এগিয়ে দেন সেই সাকা। এরপরই পাল্টা আক্রমন চালায় ইরান। যার ফলে ম‍্যাচের ৬৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ইরানের তারেমি। এরপর ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন সাউথগেট। ম‍্যাচে নামান রাশফোর্ড, গ্রিলিশ এবং ফডেনকে। ম‍্যাচে নামতেই নামার এক মিনিটের মধ্যেই গোল করেন র‍াশফোর্ড। আর ম‍্যাচের ৮৯ মিনিটে কার্যত ফাঁকা মাঠে গোল করেন গ্রিলিশ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় ইরান। ইরানের হয়ে পেনাল্টি থেকে গোল করেন সেই তারেমি।

আরও পড়ুন:বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ, জাতীয় সংগীত গাইলেন না ইরান ফুটবলাররা

 

spot_img

Related articles

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...

দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলায় নির্বাচনের আগে বার বার নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। মতুয়া সম্প্রদায় ও বাংলাদেশ থেকে ভারতে...

ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন: মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াণে শোক মোদির

বিধানসভা নির্বাচনের আগে বাংলার খারাপ ভালো সব ইস্যুতেই সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা...