Saturday, May 2, 2026

Primary TET : প্রকাশিত হল ১৬ দফা গাইডলাইন, পরীক্ষা কেন্দ্রে জারি ১৪৪ ধারা

Date:

Share post:

১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট (TET)। বিতর্ক এড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পরই চালনা করতে একাধিক পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। এবার নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করতে ১৬ দফা গাইডলাইন প্রকাশ করে প্রতিটি জেলার জেলাশাসককে (DM) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পুলিশ কমিশনারকে পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর (State Department of School Education)।

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী নিয়ে এবারের টেট (TET)। পর্ষদ সূত্রে জানা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই প্রাথমিকের টেটেও একই নিয়ম বলবৎ থাকবে। গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। গাইডলাইনে বলা হয়েছে রাজ্যজুড়ে ১৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে প্রাথমিকের টেট। মোট পরীক্ষা দেবে রাজ্য জুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। দুপুর ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ধরে এই পরীক্ষা হবে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের পুলিশের আধিকারিকরা থাকবেন। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না। গাইডলাইনে বলা আছে পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করার উল্লেখ করা আছে। পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়। পাশাপাশি পরীক্ষার দিনে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বিদ্যুৎ দফতরকে (Department of Electricity) বিশেষ নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...