Tuesday, March 17, 2026

স্টেডিয়ামের আবর্জনা সাফ করে ফের বিশ্বকাপের মঞ্চে প্রশংসিত জাপানি সমর্থকরা

Date:

Share post:

২০১৮ রাশিয়া বিশ্বকাপের “রিপ্লে” ২০২২ কাতারের মঞ্চেও। ফের শিরোনামে জাপানি সমর্থকরা। বিশ্বকাপ উদ্ধোধনের দিন কাতার–ইকুয়েডর ম্যাচ শেষে আল বায়ত স্টেডিয়ামে দর্শকদের ব্যবহৃত উচ্ছিষ্ট খাবার, গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিকের মতো নানাবিধ আবর্জনা পরিষ্কার করলেন জাপানের কিছু ফুটবলপ্রেমী।

জাপানিদের আবর্জনা পরিষ্কার করে আলোচনায় আসার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও এমন উদাহরণ তৈরি করেছিলেন তাঁরা। এমনকি, যে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল জাপান, সেই ম্যাচ শেষেও আবর্জনা পরিষ্কার করেই গ্যালারি থেকে বের হয়েছিলেন জাপানের সমর্থকেরা।

বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর। খেলা শেষ হতে না হতেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান সমর্থকেরা। তবে ম্যাচ শেষ হওয়ার পরও গ্যালারিতে দেখা যায় একদল জাপানি ফুটবলপ্রেমীকে। তাঁরা অন্যান্য দর্শকের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করছিলেন।

স্টেডিয়ামের আবর্জনা সাফ প্রসঙ্গে এক জাপানি সমর্থক বলেন, “আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা সমস্ত জায়গাকে সম্মান করি।” ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করছেন জাপানিরা। ফলে অন্য দেশকে সম্মান করতেও জাপানিদের জুড়িমেলা ভার।

এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জাপানিজদের প্রশংসায় ভাসাতে থাকে গোটা বিশ্ব। বিশেষত জাপানের খেলা না থাকার পরও গ্যালারি পরিষ্কার করার কাজ তাঁদের মানসিকতার ও শিক্ষার পরিচয় বহন করে।

আরও পড়ুন- একে অপরকে এড়াচ্ছেন শুভেন্দু-সুকান্ত! কুণালের খোঁচা: সার্কাস চলছে

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...