Thursday, May 21, 2026

রাজ্যে শীতকালীন দূষণ নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ পরিবেশ দফতরের

Date:

Share post:

শীতকালে পরিবেশ দূষণ রোধে ও তা থেকে ডাস্ট অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যা মেটাতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের পরিবেশ দফতর। পরিবেশ দফতরের উদ্যেগে ও বন দফতের সহায়তায় বিহার, ঝাড়খণ্ড লাগোয়া ও উত্তর-পূর্ব ভারত লাগোয়া জেলাগুলিতে বড়বড় কিছু গাছ লাগানো হবে। এদিন এমনই জানান পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন মন্ত্রী জানান, আমাদের রাজ্যের বাজি প্রস্তুতকারী সংগঠনের সঙ্গে আমাদের পরিবেশ দফতরের ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। আমাদের রাজ্যে পরিবেশবান্ধব বাজি তৈরি করার জন্য প্রস্তুতকারীদের আমরা প্রশিক্ষণ দেব। শুধু তাই নয়, এখান থেকে এই বাজি অন্য রাজ্যে রফতানি করার সুযোগ করে দেব।

মন্ত্রী মানস ভুঁইয়া আরও বলেন, রাজ্য সরকার শিল্প বিরোধী নয়। তবে পরিবেশ রক্ষায় কোনও আপোস করবে না। তাই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিকাঠামো ও রাজ্যের গাইডলাইন শিল্পপতিদের মেনে চলা উচিত। সব মিলিয়ে রাজ্যের পরিবেশের হাল ফেরাতে সবদিক থেকেই বড় পদক্ষেপ করে রাজ্যকে সারা দেশের সামনে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাংবাদিক বৈঠকে বুধবার এমনই দাবি করলেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া।

এছাড়া শীতকালে পিকনিকের মরশুমে ডিজে শব্দ দানব রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে দফতর। সেই লক্ষ্যে এই প্রথমবার ২৫ হাজার নয়েজ লিমিটার প্রতি জেলা এবং ব্লকে পাঠানো হচ্ছে। শুধু তাই নয় এই ধরনের মিউজিক সিস্টেম তৈরি আটকাতেও ব্যবস্থা নেওয়ার ভাবনা-চিন্তা করছে রাজ্য।

আরও পড়ুন- শাকিব ঘিরে ফের দ্বন্দ্ব, সোশ্যাল মিডিয়ায় মুখোমুখি নায়িকা অপু-বুবলি

Related articles

ত্বিষা শর্মা মৃত্যু-তদন্তে নয়া মোড়! পলাতক স্বামীর খোঁজে পুরস্কার মূল্য ৩ গুণ

প্রাক্তন মিস পুনে তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। তদন্তকারীদের স্ক্যানারে তাঁর শাশুড়ি তথা...

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...