Thursday, May 14, 2026

নিয়োগ করতে চাইলেই আদালতের মামলা যাচ্ছে: বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সরকারি নিয়োগে বারবার মামলা, আদালতের স্থগিতাদেশ। ফলে পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রশ্নোত্তর পর্বে রাজ্যে রেশন ডিলারদের কবে নিয়োগ করা হবে- এই নিয়ে প্রশ্ন করা হয়। বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, “যখনই নতুন নিয়োগ করতে চাই তখন কোর্টে চলে যাচ্ছে। আদালত স্থগিতাদেশ দিচ্ছে। কোর্টে লড়তে লড়তে সব টাকা শেষ‌ হয়ে যাচ্ছে।”

এরপরই বিচারব্যবস্থার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “কোর্টকে বলব এটা দেখতে। বিচারব্যবস্থা মানুষের জন্যই, মানুষের জন্যই হোক বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। বিধানসভার মাধ্যমে সবাইকে আবেদন জানাই মামলাগুলো যাতে দীর্ঘায়িত না হয়, বিলম্ব না হয়।”

আদালতে (Court) মামলার ফাঁসে আটকে রাজ্য সরকারি নিয়োগ। শিক্ষক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ একের পর এক মামলায় আটকে রয়েছে বেশ কিছু সরকারি সিদ্ধান্ত। এই নিয়ে এর আগেও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল (TMC) বারবার অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যেই আদালতে একের পর এক মামলার হচ্ছে। এদিনও হাইকোর্টে নিয়োগ নিয়ে মামলা শুনানি চলছে। সেই পরিস্থিতিতে বিধানসভায় ফের এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...