Monday, March 16, 2026

মতিরুল ইসলাম হ*ত্যার ঘটনায় গ্রেফতার ২

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় নদিয়ার তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম (Matirul Islam) হত্যার ঘটনায় থানায় এফআইআর (FIR) করেছিল নিহতের পরিবার। এবার নওদা থানার পুলিশের (Nowda police station) তৎপরতায় গ্রেফতার দুজন। পুলিশ সূত্রে খবর ইসরাফিল শেখ এবং সাহেব শেখকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাঁরা নদীয়ার (Nadia) থানাপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় গিয়েছিলেন নদিয়ার নারায়ণপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল ইসলাম। ছেলের সঙ্গে দেখা করতে যান নদিয়ার তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম (Matirul Islam) । তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষী-সহ দু’জন। তিনজন একটাই মোটরবাইকে করে ফিরছিলেন। অভিযোগ, মাঝ রাস্তায় অপেক্ষা করছিলেন দু*ষ্কৃতিরা। প্রথমে বাইক লক্ষ্য করে তাঁরা বোমা ছোড়ে। তিন আরোহী বাইক থেকে ছিটকে পড়লে একদম কাছে এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দু*ষ্কৃতিরা। ঘটনাস্থল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি।

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...