Wednesday, March 4, 2026

নিজের ফোলা পায়ের ছবি পোস্ট নেইমারের

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ৮০ মিনিটের মাথায় পায়ে চোট পান নেইমার। যার ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম‍্যাচে পাওয়া যাবে না ব্রাজিলের তারকা ফুটবলারকে। এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি ম‍্যাচে ফিরে আসার কথা জানান নেইমার। আর এবার নিজের ফোলা পায়ের ছবি নিজের  ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন নেইমার।

নিজের সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেন নেইমার, সেখানে দেখা যায়, পা বেশ ভালো ফুলেছে নেইমারের। আর এই ছবি সামনে আসতেই, সমর্থকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে নেইমার কি বিশ্বকাপের খেলতে পারবেন?

যদিও ম‍্যাচে ফিরে আসার ব‍্যপারে আশাবাদী নেইমার। তিনি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ব্রাজিলের জার্সি পরার গর্ব এবং ভালবাসা বোঝানো সম্ভব নয়। আমাকে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন কোন দেশে জন্ম নিতে চাও, আমি বলব ব্রাজিল। আমি জীবনে কিছু সহজে পেয়ে গিয়েছি, এমন নয়। আমাকে সব সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে দৌড়তে হয়েছে। কখনও কারও খারাপ চাইনি। সকলকে সাহায্য করার চেষ্টা করেছি। আমার জীবনের আরও একটা কঠিন সময়। আবার একটা বিশ্বকাপেই চোট পেলাম। হ্যাঁ, চোট রয়েছে আমার। কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব। দেশ, সতীর্থ এবং নিজের জন্য ফিরে আসতে হবে। আমাকে এই ভাবে মারার জন্য শত্রুদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি ঈশ্বরের পুত্র, তাঁর উপর বিশ্বাস আছে আমার।”

আরও পড়ুন:মেক্সিকোর বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন মেসি?

 

 

spot_img

Related articles

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...