Sunday, May 3, 2026

স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

Date:

Share post:

প্রথম ম‍্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে জার্মিনার কাছে আটকে গেল স্পেন। এদিন স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করল জার্মানি। এই ড্র এর ফলে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা জিইয়ে রাখল জার্মানি।

 

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় স্পেন। পাল্টা আক্রমণ চালায় জার্মানি। ম‍্যাচের দশ মিনিটে ভালো সুযোগ পান গোরেৎজাক। কিন্তু অফসাইডের আওতায় পরে সেটি। পাল্টা আক্রমন চালানোর পাশাপাশি খেলা আয়ত্বে আনার চেষ্টা চালায় জাভি, পেডরিরা। তবে ম‍্যাচের ৪০ মিনিটে গোল করে বসে জার্মানি। তবে সেটা ভিএআর পদ্ধতিতে অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। যার ফলে প্রথম ৪৫ মিনিটে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য ড্র।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচের হ্রাশ নিজেদের হাতে নেয় স্পেন। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে গোল পায় স্পেন। স্পেনকে গোল করে ১-০ এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা মোরাতা। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করেন মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জডি আলবা। তাঁর ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করেন তিনি। এক গোলে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ চালায় জার্মানি। গোলরক্ষককে পেয়ে গোল করতে ব‍্যর্থ হন মুসিয়ালা। একা পেয়েও অকারণে জোরে শট মারতে গিয়ে গোলরক্ষকের গায়ে পারেন তিনি। ম‍্যাচের ৮৩ মিনিটে সমতা ফেরায় জার্মানি। জার্মানির হয়ে ১-১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকোলাস ফুলক্রুগ। একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে ঘোল খাইয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তাঁর থেকে বল পেয়ে গোল করলেন নিকোলাস ফুলক্রুগ।

আরও পড়ুন:জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি, জোড়া গোল ক্লেটনের

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে