Monday, June 22, 2026

ত্রিশূলবিদ্ধ নদীয়ার যুবক! বিরল অস্ত্রোপচারে ফের নজির NRS-এর, ধৃত ২

Date:

Share post:

ধারাল ত্রিশূলের ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে গলা। ত্রিশূলবিদ্ধ অবস্থায় ভোররাতেই ছুটে এসেছিলেন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College and Hospital)। কল্যাণীর যুবক ভাস্কর রামকে(Bhaskar Ram) এমন অবস্থায় দেখে তখন চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। কিন্তু এমন অবস্থায় দেখে যুবককে অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করার ঝুঁকি নেননি চিকিৎসকরা। মুহূর্তের মধ্যে অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপর হাসপাতালের ইএনটি বিভাগে (ENT Department) ভোররাতেই অস্ত্রোপচার করা হয় যুবকের। চিকিৎসকদের নিপুণ দক্ষতায় বের করে আনা হয় ত্রিশূলটি। তারপরই প্রাণে বাঁচেন যুবক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল (Stable) বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার ভোর ৪.৩০ পর্যন্ত চলে অস্ত্রোপচার করে ভাস্করের গলা থেকে ত্রিশুল বের করা হয়। হাসপাতাল সূত্রে খবর ভাস্কর রাম আপাতত স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে বিক্রম সরকার ও জয় বনিক নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদীয়ার গয়েশপুরের এসএফআই (SFI) কর্মী হিসেবেই পরিচিত অভিযুক্ত দুই যুবক।

পুলিশ সূত্রে খবর, রবিবার তিন বন্ধুর মধ্যে বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করেই যুবকের গলায় ত্রিশূল ঢুকে যায় বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই এই দুর্ঘটনা বলে খবর। সোমবার ভোররাত ঘড়ির কাঁটায় তখন ৩টে। গলা থেকে গলগল করে বেরোচ্ছে র*ক্ত। র*ক্তাক্ত অবস্থায় ছুটে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন বছর ৩৩-এর যুবক। নদীয়ার (Nadia) বাসিন্দার এমন গুরুতর অবস্থা দেখে ছুটে আসেন চিকিৎসকরা। তৎক্ষণাৎ যুবককে পাঠানো হয় হাসপাতালের ইএনটি বিভাগে। দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচেন পেশায় শপিং মলে কর্মরত ওই যুবক। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে তৈরি হয় মেডিক্যাল টিম (Medical Team)। ইএনটি বিভাগের অধ্যাপক চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অর্পিতা ও অ্যানেস্থেশিস্ট চিকিৎসক মধুরিমা ছিলেন ওই মেডিক্যাল টিমে।

আহত অবস্থায় যুবককে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে নীলরতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...