Wednesday, May 13, 2026

যোগীরাজ্যে বিজেপি সাংসদের গাড়ির চাকায় পিষ্ট ৯ বছরের ছাত্র, গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে ‘ব্যস্ত’ নেতা

Date:

Share post:

যোগীরাজ্যে নির্মম ছবি!৯ বছরের ছাত্রকে পিষে দিল বিজেপি সাংসদের গাড়ি। গুরুতর জখম অবস্থায় অই নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার পর কোথায় ছিলেন বিজেপি সাংসদ? অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে কিনা তা দেখতে ‘ব্যস্ত’ ছিলেন বিজেপি সাংসদ। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই মৃতের পরিবারের অভিযোগ।

আরও পড়ুন:গুজরাটের নির্বাচনী সভায় পাথর! গুরুতর আহত নাবালক, বিজেপির বিরুদ্ধে তোপ আপ প্রধানের

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে একটি চারচাকার ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর নামে এক স্কুলছাত্র। দুর্ঘটনার পর জখম অবস্থায় তাকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এফআইআরের পর তদন্ত শুরু করা হয়েছে।

দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে নিজের এসইউভি গাড়ির নীচে পিষে মারার অভিযোগ উঠেছে বস্তি সদর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে। দুর্ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, দু’টি এসইউভি-র মাঝে দাঁড়িয়ে সাংসদ। দুর্ঘটনার পর তিনি একটি এসইউভি-র বাম্পার খতিয়ে দেখছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই সাংসদের গ্রেফতারির দাবি তুলেছেন ওই নাবালকের পরিবারের সদস্যরা।যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...