Tuesday, February 3, 2026

বরাহনগরে প্রতিবন্ধী হাসপাতালের হস্টেলে ছাত্রের মৃ*তদেহ উদ্ধার ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ

Date:

Share post:

বরাহনগরের বনহুগলি প্রতিবন্ধী হাসপাতালের হস্টেলের ঘর থেকে ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মিলেছে একটি সুইসাইড নোটও। তাতে লেখা রয়েছে, শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। এদিকে ছাত্রের দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

আরও পড়ুন:স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে মৃ*ত পড়ুয়া! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত মোথাবাড়ি

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিংহ। বাড়ি বিহারে। তিনি বনহুগলিতে অর্থোপেডিক হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়ুয়ারা জানান, প্রিয়রঞ্জনের রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁকে সহপাঠীরা যখন উদ্ধার করেছিলেন, তখনও প্রিয়রঞ্জন প্রাণে বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে কোনও ইমারজেন্সি সার্ভিস নেই। অ্যাম্বুলেন্সও না পেয়ে বাইকে করে  প্রিয়রঞ্জনকে  সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। তাই প্রিয়রঞ্জনের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।

এদিকে, প্রিয়রঞ্জনের চিরকুটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চায় পুলিশ। সত্যিই আত্মহত্যা নাকি খুন করা হয়েছে প্রিয়রঞ্জনকে, তার তদন্তে নেমেছে পুলিশ।  সুইসাইড নোট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

spot_img

Related articles

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...