Tuesday, May 12, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে শহর থেকে প্রত্যন্ত গ্রাম ঘুরে দলের কর্মীদের সঙ্গে সভা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে যাচ্ছেন তিনি। আজ দুপুরে হিঙ্গলগঞ্জের  সামশেরনগরে জনসভা করবেন তিনি। জনসভার মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। জনসভার আগে ৩০০ মিটার দূরে অবস্থিত কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত বনবিবির মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে  মুখ্যমন্ত্রীর। এদিনের সভা থেকে  একাধিক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এছাড়া লক্ষ্মীশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, আর্টিজান ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হবে।



আরও পড়ুন:গোবিন্দভোগ চালের শুল্ক প্রত্যাহারের দাবি, মোদিকে চিঠি মমতার 

কালীতলা পঞ্চায়েত রাজ্যের প্রত্যন্ত পঞ্চায়েত এলাকাগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের খাঁড়ি লাগোয়া বনবিবির মন্দির। মন্দির সংলগ্ন খাঁড়ির ওপারে বাঘ সংরক্ষিত এলাকা। বনবিবির মন্দিরে পুজো দিয়ে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া ধরতে যান এলাকার বাসিন্দারা।যাকে ঘিরে গড়ে উঠেছে সুন্দরবন পর্যটন কেন্দ্রও। পঞ্চায়েত নির্বাচনের আগে সেখানকার বাসিন্দাদের কী চমক দেন মুখ্যমন্ত্রী, সে দিকে তাকিয়ে সকলেই।


Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...