Monday, May 11, 2026

বিধানসভায় মুলতুবি প্রস্তাব খারিজ, বিজেপি বিধায়কদের হৈ হট্টগোল

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের একের পর এক মুলতুবি প্রস্তাব। স্পিকার প্রস্তাব খারিজ করতেই হৈ হট্টগোল। মঙ্গলবারও বিধানসভার অধিবেশনে একই নাটক অব্যাহত।

আরও পড়ুন:বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য: ‘গোঁসা করে’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি রাজকমলের

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে  সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাজ্য বিধানসভায় আনা বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধিবেশন চলাকালীন বিজেপির আনা এই মুলতুবি প্রস্তাব রাজ্যের বিষয় নয় বলে খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই অধ্যক্ষের  সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। অধিবেশন চলাকালীনই কক্ষের ভেতরে হৈ হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।

এই ঘটনায় সাবিত্রী মিত্র বলন, ‘‘ভারতের সংস্কৃতিকে মাথায় রেখে বলেছি। বিরোধী দলনেতা আমাকে ভুল উদ্ধৃত করে টুইট করেছেন।”

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...