Monday, May 18, 2026

নদী ভাঙন নিয়ে মাস্টারপ্ল্যান, প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধি দল যাচ্ছে রাজ্য থেকে

Date:

Share post:

সুন্দরবনকে নতুন জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অঞ্চলকে নিয়ে তৈরি হচ্ছে একটি মাস্টারপ্ল্যান। তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। আজ, মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM)। সুন্দরবনের মানুষ আর্থ-সামাজিক ভাবে অনেকটাই পিছিয়ে। তাই নদীমাতৃক এই এলাকায় মানুষের উপার্জন বাড়ানোর লক্ষ্যেই এই মাস্টারপ্ল্যানের পরিকল্পনা। সুন্দরবনকে (Sundarban)কেন্দ্র করে পর্যটনের ব্যবস্থার উন্নতি করলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। এই এলাকা প্রায় প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। মানুষের প্রচুর ক্ষতি হয়। সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে। হিঙ্গলগঞ্জের সভায় এই মাস্টারপ্ল্যান নিয়ে বলেন, “সুন্দরবন নিয়ে নতুন জেলা করা হচ্ছে। কেন্দ্রের কাছেও সুন্দরবনের উন্নয়ন নিয়ে একটি মাস্টারপ্ল্যান পাঠাচ্ছি। কীভাবে নদী ভাঙন রোখা যায়, কীভাবে এই অঞ্চলগুলোকে ভালো রাখা যায় তার তার একটি পরিকল্পনা করা হচ্ছে।”

অন্যদিকে, পশ্চিমবঙ্গে সার্বিক নদী ভাঙন নিয়ে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে পাঠাবে রাজ্য সরকার। যা নিয়ে একটি প্রস্তাব পাসও হয়েছে রাজ্য বিধানসভায়। রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন শাসক দলের ৭ বিধায়ক ও ৫ বিরোধী বিধায়ক। সুন্দরবন, মুর্শিদাবাদ, মালদহের বিরাট অংশ ভাঙনে জর্জরিত। বহু মানুষ ভিটেমাটি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। সেকথা মাথায় রেখেই কেন্দ্রের কাছে দরবার করতে চলেছে রাজ্য সরকার।

আজ, মঙ্গলবার এই বিষয়টি নিয়ে বিধানসভায় একটি প্রস্তাবও আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই প্রস্তাবকে সমর্থন করেন বিরোধীরাও। ঠিক হয় মোট ১২ জনের একটি প্রতিনিধি দল যাবে কেন্দ্রের কাছে। সেই দলে থাকবেন শাসকদলের ৭ বিধায়ক ও বিরোধী ৫ বিধায়ক। ঘাটাল মাস্টার প্ল্যান-সহ নদী ভাঙন নিয়ে যেসব প্রস্তাব রয়েছে তা যাতে দ্রুত কার্যকর করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবে এই সর্বদলীয় প্রতিনিধি দল।

 

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...