Monday, April 27, 2026

ডাম্পারের ধাক্কায় মৃ*ত্যু সেলফিতে মশগুল নাবালকের

Date:

Share post:

মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেলফি (Selfi) তুলতে যাওয়াই কাল হল। ডাম্পারের (Dumper) ধাক্কায় মৃ*ত্যু হল নাবালকের। বুধবার, ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ইলামবাজারে (Illambazar)। বছর সতেরোর শেখ সুমন (Sekh Suman) ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের (High school) একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে খবর, দুই বন্ধুর সঙ্গে বোলপুর (Bolpur) বেড়াতে যাচ্ছিলেন সুমন। পথে ইলামবাজার জঙ্গলের কাছে বাইক (Bike) দাঁড় করিয়ে সেলফি তুলছিলেন তিন বন্ধু। অভিযোগ, সুমন দাঁড়িয়েছিলেন মাঝ রাস্তায়। সেই সময় ইলামবাজারের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার ধাক্কা মারে সুমনকে। ছিটকে পড়েন তিনি।

দুর্ঘটনার পরেই বন্ধুরা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা স্থানীয় হাসপাতালে নিয়ে যান সুমনকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। খোঁজ চলছে ঘাতক ডাম্পারটির।

Related articles

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...